Type Here to Get Search Results !

গণেশ পুজোর শুভ লগ্নে পানাগর রেলপাড় অগ্রগামী ক্লাব এর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো,এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল এই পুজো

তনুশ্রী চৌধুরী,পানাগড়:-পানাগর রেলপাড় অগ্রগামী ক্লাব এর পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। আজ গণেশ চতুর্থীর শুভ লগ্নে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো করোনার বিধিনিষেধ মেনেই  । এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করা হয়।এবছর তাদের বাজেট ৮ লক্ষ টাকা বলে জানান উদ্যোক্তারা। পুজো কমিটি যুগ্ম সম্পাদক বিজন দাস ও পার্থ কুমার দেশমুখ জানিয়েছেন তাদের ক্লাবের পুজোর প্যান্ডেল রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে করা হচ্ছে। প্যান্ডেলে মাস্ক  এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবে।  মাস্ক ছাড়া প্যান্ডেলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্যান্ডেলে ঢুকতে গেলে করোনা বিধি মেনে তবেই প্রবেশ করা যাবে। এবছর পুজোর আয়োজন করা হলেও সামাজিক দূরত্ব বজায় রেখেই দর্শনার্থীরা দূর থেকেই দেবী কে দর্শন করতে পারবেন।  ক্লাব সম্পাদক ও কোষাধ্যক্ষ সুনীল ঠাকুর ও রামু প্রসাদ আরও জানিয়েছেন এই করোনা পরিস্থিতিতে যতটা সম্ভব বাজেট কাটছাঁট করে অগ্রগামী ক্লাবের পরিচালনায় রেলপাড় সর্বজনীন দুর্গোৎসব এবছর মানুষের কাছে এক আকর্ষণীয় পুজো হিসেবে তুলে ধরবে । তবে উদ্যোক্তারা জানিয়েছেন এবছর বাজেটে কাটছাঁট থাকলেও চমক থাকবে প্যান্ডেল ও প্রতিমায়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad