সোমনাথ মুখার্জি ,অন্ডাল :-অন্ডাল মোড়ে ব্রিজের কাছে বাস ও লরির সংঘর্ষ ,সৌভাগ্যবশত প্রাণে বাঁচল চারজন বাস যাত্রী । যেহেতু রাত্রিবেলা বাসের মধ্যে যাত্রী তেমন ছিল না, ছিল চারজন যাত্রী, তবে গুরুতর আহত হয়েছেন চারজন।স্থানীয় সূত্রে জানাযায় আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি। দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটে বিপত্তি ।
ঘটনার জেরে প্রায় মিনিট পনেরো দু নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।আহত ব্যক্তিদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।পরে যান চলাচল স্বাভাবিক হয় ।
