তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে বেআইনি বালি বোঝাই ট্রাক্টর সহ ট্রাক্টরের চালককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার ধৃত চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।কাঁকসা থানা সূত্রে জানা গেছে কাঁকসার দোমড়া মোড়ের কাছে কাঁকসার কুনুর নদী থেকে বেআইনিভাবে ট্রাক্টরে করে বালি বোঝাই করে পাচার করার সময় শুক্রবার ভোর রাত্রে ট্রাক্টর টিকে আটক করে কাঁকসা থানার পুলিশ।পাশাপাশি ট্রাক্টরের চালককে আটক করা হয়। ধৃত চালক কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার ধৃত কে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় কাঁকসা থানার পুলিশ।
