তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার মলানদিঘি এলাকার একটি বেসরকারী হাসপাতালে নার্সিং স্টাফ কে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত রবি রুইদাস কে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রের খবর দ্রুত রবি রুইদাস এবং জীবন রুইদাস গত মঙ্গলবার গভীর রাত্রে কাঁকসার মলানদিঘি একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন জঙ্গলে নার্সিং স্টাফকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই নার্সিং স্টাফ কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানা পুলিশ কাঁকসার মলানদিঘি হাটতলা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে জীবন রুইদাস কে জেল হেফাজত এবং রবি রুই দাস কে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক।শুক্রবার রবি রুইদাস কে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত্রে দশটা নাগাদ নিজের ইভিনিং ডিউটি শেষ করে কাঁকসার মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্সিং স্টাফ হাসপাতাল থেকে হোস্টেল যাওয়ার পথে তাকে এক যুবক জোর করে তুলে নিয়ে যায় জঙ্গলে সেখানে আরো একজন তাকে জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার সময় সাহায্য করে বলে পুলিশ সূত্রে জানাগেছে।ওই দুজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে কাঁকসা থানার পুলিশকে তিনি জানিয়েছেন। ঘটনার সময় ওই রাস্তা দিয়ে এক যুবক পারাপার করছিলেন তিনি ওই নার্সিং স্টাফ এর আওয়াজ পেয়ে তাকে উদ্ধার করেন এবং একজনকে ধরে ফেলেন। এবং পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ধৃত যুবক কে জিজ্ঞাসাবাদ করে অপর একজনের সন্ধান পায়। ঘটনার তদন্ত চলছে বলে কাঁকসা থানা পুলিশ জানিয়ে।
