Type Here to Get Search Results !

ইউ এস ওপেনের শেষ আটে জোকোভিচ


ওয়েব ডেস্ক :- সোমবার রাতে প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জোকোভিচ। চলতি মরসুমে টানা ২৫টি ম্যাচ জিতলেন। যা একটি রেকর্ডও। এবার খেতাব জিতলে  ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নেবেন, টানা ৭ বার বিশ্ব টেনিসে পয়লা নম্বর স্থান দখল করে রাখবেন।যা একটি রেকর্ড হবে। 

ইউ এস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার সেনসন ব্রুকসবির বিরুদ্ধে খেলতে নেমে প্রথম সেট তিনি হেরে যান। ১-৬ ফলাফলে ওই মোকাবিলা জেতেন মার্কিন প্লেয়ার। তবে দ্বিতীয় সেটেই স্বমেজাজে ম্যাচের লাগাম হাতে তুলে নেন জোকোভিচ। তিনি যে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা, তা দেখিয়ে দিলেন জকোভিচ।

দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি জোকোভিচ। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন তিনি । ম্যাচের শেষ দুই সেটেও (৬-২, ৬-২ ) ফলাফলে চতুর্থ সেটও জেতেন জকোভিচ। এই জয়ে একই মরসুমে টানা ২৫টি ম্যাচ জয়ের নজির গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে পরের রাউন্ডে পৌঁছে গেছেন মাত্তেও বেরেত্তিনি। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছেন এই দুই তারকা।ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য নজির গড়বেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad