Type Here to Get Search Results !

উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘটলো বিপত্তি,অল্পের জন্য রক্ষা পেল ৬ মৎস্যজীবী


নিজস্ব প্রতিনিধি :- বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বৃষ্টিতে ভাসছে সারা রাজ্য। বিশেষ করে দক্ষিণবঙ্গ। আগে থেকেই সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও নিষেধ না শুনে কিছু মৎস্যজীবী নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যান। উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘটলো বিপত্তি।অল্পের জন্য রক্ষা পেল ৬ মৎস্যজীবী। অবশেষে মৎস্যজীবীদের উদ্ধার করল সিভিল ডিফেন্স।

আরো পড়ুন :- মরণাপন্ন করোনা রোগীদের বাঁচাতে জরুরি ভিত্তিতে টসিলিজুমাবকে কেন্দ্রের ছাড়পত্র

মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হাওয়া। উত্তাল দিঘার সমুদ্র। দিঘার সমুদ্র উপকূলে থাকা সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা হঠাৎই দেখতে পায় সমুদ্রের ঢেউ -এর মধ্যে একটি মৎস্যজীবীদের নৌকাকে। ঢেউয়ের ধাক্কায় সেটি উল্টে যায়। তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন মৎস্যজীবী পাথরের ধাক্কা লেগে আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad