ওয়েব ডেস্ক:-করোনা মোকাবিলায় জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র পেল হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরোর তৈরি টসিলিজুমাব ওষুধ। টসিলিজুমাবের জেনেরিক সংস্করণটি সীমিত ব্যবহারের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) -এর কাছ থেকে অনুমোদন পেয়েছে।
হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরোর টসিলিজুমাব , যার নাম টসিরা, সেটিকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক কোভিড -১৯ রোগী, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড গ্রহণ করছেন, তাঁদের জন্য কার্যকরী প্রমাণিত হয়েছে টসিরা।
আরো পড়ুন :- Telegram-এর কিছু বিশেষ ফিচার
এছাড়াও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যেসব করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে, নন ইনভেসিভ বা ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে , বা এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন প্রয়োজন হচ্ছে, তাঁদের জন্য এই ওষুধ কার্যকরী।এটি সেপ্টেম্বরের শেষ থেকে চালু করা হবে বলে জানানো হয়েছে।এই ওষুধ উৎপাদনের দায়িত্ব থাকবে হেটারো বায়োফার্মা।
