ওয়েবডেস্ক:-ভারতে এই বছর Telegram ইউজারদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। Telegram তার ইউজারদের জন্য এমন অনেক ফিচার নিয়ে এসেছে যা আমরা WhatsApp-এ দেখতে পাই না। Telegram প্রতি মাসে নতুন ফিচার যোগ করে চলেছে। এবং অ্যাপকে ধীরে ধীরে ইউজারদের কাছে আরো আকর্ষক করে তুলছে।এটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।টেলিগ্রাম কেবল একটি মেসেজিং অ্যাপ নয়, এটি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম।আসুন দেখেনি সেরা Telegram-ফিচারগুলি।
শিডিউল মেসেজ Telegram-এর অন্যতম সেরা ফিচার। এই ফিচারের মাধ্যেম আপনি কোনও মেসেজ লিখে তা সর্বাধিক ৪৮ ঘন্টা সময়ের মধ্যে যেকোনও সময়ে অন্য কোনও Telegram-ইউজারদের কাছে পাঠাতে পারেন। এই ফিচার টি ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি কোনও মেসেজ টাইপ করার পর সেন্ড আইকনে লং প্রেস করতে হবে তখনই আপনি শিডিউল মেসেজ অপশনটি দেখতে পাবেন। আপনি আপনার সুবিধামতো সময় তারিখ ইত্যাদি নির্বাচন করে ট্যাপ করুন কনফার্ম শিডিউল অপশনে।
Telegram এর আর্কাইভ বক্স ফিচার টি আপনাকে হাইড করা চ্যাটগুলি অ্যাক্সেস করার জন্য আরও ভাল অভিজ্ঞতা প্রদান করে থাকে।Telegram আপনাকে মেন লিস্টের নিচে একবার সোয়াইপ করেই আর্কাইভ সেকশনে প্রবেশের সুযোগ দেয়। আর্কাইভ বক্সটি তখন স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের উপরিভাবে চলে আসবে। আপনি যেই নিচের দিকে সামান্য স্ক্রল করবেন তখনই এটি আবার স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে।
চ্যাট ফোল্ডার অপশনের মাধ্যমে আপনি সহজেই আপনার পরিবার, বন্ধুবান্ধব, অফিস কলিগস প্রত্যকের জন্য আলাদা ফোল্ডার তৈরি করতে পারেন । এটি করার জন্য ফোল্ডার তৈরি করুন (Create Folder) এই অপশনে ট্যাপ করুন। আপনি সেখানে একটি চ্যাট যুক্ত করুন (Add Chats) বাটন লক্ষ করবেন। আপনি যদি ফোল্ডারের নাম 'রিলেটিভ' দেন তাহলে আপনি পরিবারের সকল ব্যাক্তির চ্যাট সেই ফোল্ডারে অ্যাড করে রাখতে পারেন। একবার এটি সম্পন্ন করলে Telegram আপনাকে দুটি ভিন্ন ট্যাব দেখাবে। একটি হবে মুল তালিকার চ্যাট এবং একটি সম্পূর্ণ আলাদা 'রিলেটিভ' চ্যাট। এভাবে আলাদা করা চ্যাট ফোল্ডারগুলি থেকে আপনি সহজেই আপনার প্রিয়জনের চ্যাটগুলি খুব দ্রুত খুঁজে পেতে পারবেন একই সঙ্গে স্ক্রিনের উপরে গুরুত্বপূর্ণ চ্যাটগুলি খুঁজে পেতে আপনি চ্যাটগুলি পিন করতে পারেন।
Telegram- একটি ক্লাউড-ভিত্তিক মেসেঞ্জার Apps । ইউজার তাদের ট্যাবলেট এবং কম্পিউটার সহ একসঙ্গে বিভিন্ন ডিভাইস থেকে তাদের মেসেজগুলি অ্যাক্সেস করতে পারেন।ইউজাররা তাদের গুরুত্বপূর্ণ মেসেজ ছবি ফাইল Save Message -এ সেভ করে রাখতে পারেন। যেখানে সেগুলি সম্পূর্ণ ভাবেই সুরক্ষিত থাকবে। মেনুবারে ক্লিক করলে তখন এই ফিচারটি দেখতে পাবেন। Save Message ফিচারটি আপনার ফোন, ল্যাপটপ এবং অন্য যেকোনও ডিভাইসে আপনি অ্যাক্সেস করতে পারবেন যেখানে আপনার অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করা আছে।
Telegram- আপনাকে ভিডিও কল চলাকালীন আপনার ডিভাইসের স্ক্রিন শেয়ার করতে দেয়। এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র গ্রুপ ভিডিও কলের জন্য উপলব্ধ। ভিডিও কল করার পর থ্রি-ডট বাটনে ক্লিক করতে হবে যেটি 'ভিডিও চ্যাট' অপশনে রয়েছে। তারপরে Telegram কয়েকটি বিকল্প দেখাবে , যার মধ্যে থেকে আপনাকে স্ক্রিন শেয়ারিং অপসন টি নির্বাচন করতে হবে। অ্যাপটি তখন দুটি ছোট স্ক্রিন দেখাবে। একটি স্ক্রিন শেয়ারিং এবং অপরটিতে আপনি নিজেকে দেখতে পাবেন। যেকোন স্ক্রিনে আপনি ডবল ট্যাপ করলেই সেটি বড় আকারে দেখা যাবে। আবার সেই স্ক্রিনকে ছোট করতে একই পদ্ধতি অনুসরণ করুন। অ্যাপটি আপনাকে ভয়েস এবং গ্রুপ ভিডিও উভয় কল করার সুবিধা দিয়ে থাকে।Telegram-এ আপনি হাই রেজোলিউশনের ছবি, ভিডিও এবং ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারেন যা আপনি WhatsApp-এ করতে পারবেন না।
