Type Here to Get Search Results !

ভগবানকে তুষ্ট করতে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা,সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ওয়েবডেস্ক:- আধুনিক প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের পরেও ভারতের কিছু কিছু প্রত্যন্ত গ্রামে আজও কুসংস্কার জাঁকিয়ে বসে রয়েছে। আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে কুসংস্কারের অন্ধকার। আজও এমন কিছু ঘটনা আমাদের সকলের সামনে উঠে আসে যা রীতিমতো বিস্মিত করে দেয় আমাদের।সম্প্রতি মধ্যপ্রদেশের দামোহ জেলায়। সেখানে বেশ কিছু বছর ধরে খরা পরিস্থিতির মোকাবিলা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন গ্রামবাসীরা । 

তাই এবার ভগবানকে তুষ্ট করার জন্য নগ্ন হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অল্প বয়সী মেয়েরা।ভালো ফসল চাষের আশায় একটি অনুষ্ঠানে কমপক্ষে ৬ জন মেয়েকে নগ্ন করে গ্রামে ঘোরানো হলো। গ্রামবাসীদের বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে ভগবানকে তুষ্ট করা যাবে এবং গ্রামের খরা পরিস্থিতি কেটে যাবে। সবথেকে আশ্চর্যের বিষয় এই ঘটনায় যুক্ত ছিলেন নাবালিকাদের বাড়ির লোক পর্যন্ত।ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন দামো জেলা প্রশাসনের কাছে শীঘ্রই ওই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট পেশ করতে বলেছে।

আরো পড়ুন:-দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন আউশগ্রামের দেবশালা পঞ্চায়েতের প্রধানের ছেলে

গত রবিবার এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড দামোহ জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে বানিয়া গ্রামে।ইতিমধ্যেই ঘটনা দুটি ভিডিও সামনে এসেছে। প্রথমটিতে দেখা যাচ্ছে, একজন নাবালিকা নগ্ন অবস্থায় কাঠের সঙ্গে বাঁধা একটি ব্যাংকের সাথে হেটে যাচ্ছে। পেছনে পেছনে তাকে অনুসরণ করে আসছে একদল মহিলা। অন্য ভিডিওতে কিছু মহিলাকে কথা বলতে শোনা যাচ্ছে যা থেকে স্পষ্ট, বৃষ্টির অভাবে যে খরার পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে রক্ষা পাবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আধুনিক সময়ের বাতাবরণে দাঁড়িয়েও এইরূপ ঘটনায় অবাক হয়ে গেছে পুলিশ প্রশাসন। রীতিমতো নিন্দার ঝড়ে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad