Type Here to Get Search Results !

অল ইন্ডিয়া আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হল পশ্চিম বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে


নীলেশ দাস আসানসোল:- অল ইন্ডিয়া আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার)  দপ্তরে গণ ডেপুটেশন৷ বুধবার অল ইন্ডিয়া আদিবাসি কমিটির পক্ষ থেকে জল জঙ্গল ও জমির অধিকার রক্ষার স্বার্থে আসানসোলের রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চল থেকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ভূমি ও ভূমি দপ্তরে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শেষ হয় । যেখানে আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

অল ইন্ডিয়া আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির পত্রের মাধ্যমে বার্তাদেন, 'আদিবাসীদের জমি সমস্যা নিয়ে কমবেশি সকলেই ভুক্তভুগী ৷ কিন্তু দৃঢ় সংকল্প ও যথাৎ সংগঠনের অভাবে অনেকেই এর প্রতিবাদ প্রতিরােধ করতে আসেনা । বলা বাহুল্য ব্রিটিশ সময়কালের চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আরম্ভ করে আজকের জমি সংস্কার আইনের কালে L.R. রেকর্ডকরার সময়ও আদিবাসীরা বঞ্চিত হচ্ছে এবং এটা L & LRO অফিসের কিছু অসাধু আমলাকরণি ও প্রভাবশালী অর্থবান জমি মাফিয়ার সুকৌশল অবৈধ আঁতাতের জন্যই ঘটছে , যেমনটি ঘটেছিল সুদূর অতীতে ব্রিটিশ চাটুকার জমিদার জোতদার তথা তৎকালীন বৃটিশ আমলাদের অশুভ অবৈধ আঁতাতের জন্যই ৷ L.R. রেকর্ডটাও যেন বৃটিশ আমল কালের চিরস্থায়ী বন্দোবস্তের আর এক পুনরাবৃত্তি মাত্র , এখানেও আদিবাসী তথা গরীব খেটে খাওয়া মানুষরা আবার একবার বঞ্চনার স্বীকার অবস্যম্ভাবী ।' 

উল্লেখ্য , 'আদিবাসীরা চিরকালই আপন আপন দখলিকৃত জমিতে ঘাম ঝরানাে খাটুনি খেটেই চলেছে , সাথে সাথে নিজ নিজ বাস্তু জমিতে বসবাস করে আসছে , কিন্তু খতিয়ান পড়চা আদির মতাে কাগজ পত্রের ধার ধারে না , এর জন্য অবশ্য নিরক্ষরতা ও অজ্ঞতাই দায়ী। এমনকি এখনও অনেকে L.R. রেকর্ডে নিজের নামও পত্তন করাতে পারেনি , সেটা পূৰ্বপুরুষদের নামেই রয়ে গেছে , ফলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও কোথাও সেসব জমি মাফিয়ারা L.R. রেকর্ডে পরিবর্তন করিয়ে নিজেদের নামে চাপিয়ে নিচ্ছে । আবার কোথাও কোথাও তিন পুরষ ধরে ১০০ বছরের বেশি লাগাতার চাষ আবাদ ভােগ দখল করা সত্ত্বেও সেটা L.R. রেকর্ডে  আদিবাসী নামে চাপানাে হয়েছে ।' 

'বড়থােল ভালুকজোড়ের বাসিন্দা মৃত শ্যাম ওরাং - এর পিতৃসূত্রে রায়ত্ব চার বিঘা জায়গা রামজান মাহাতাের মত লােক জবরদখল করে নিয়েছে , যা আজও পর্যন্ত উদ্ধার করে দিতে সরকার ব্যর্থ। আবার কোথাও আসানসােল মৌজারই অন্তর্গত বাকীডাঙ্গা কালিপাহাড়ীর মতাে জায়গাতে আমাদের কিছু অসাধু আদিবাসীরাই প্রভাবশালী রাজনৈতিক নেতা ও অর্থবান মাফিয়াদের আতাবলে আমাদের যুগ যুগ ধরে দখলিকৃত জাহেরথানের মতাে জমিও অর্থের লােভে আন্যদের হাতে তুলে দিতে উদ্যত ।'

আরো পড়ুন:- বন্দুক দিয়ে আঘাত করে সোনা ও টাকা লুটের ঘটনায় ৪ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দশ দিল বর্ধমান আদালত 

এই বিষয়ে আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক মতিলাল সোরেন বলেন, জেলার বিএলআরও দফতরের সাথে অশুভ আঁতাতের মাধ্যমে জমি মাফিরারা তাদের জমি অন্যায় ভাবে দখল করছে ৷ তাদের জায়ের থান, বা অস্থি বির্সজনের ঘাট আজ জমি মাফিয়াদের দখলে ৷ বিগত কয়েকদিন আগেই রানিগঞ্জ অঞ্চলে জমি মাফিয়ারা বেআইনি ভাবে তাদের জমি ও জলাশয় দখল করে ভরাটের কাজ চালায় ৷ যার ফলে স্থানীয় অঞ্চলে গণ প্রতিরোধও গড়ে তোলা হয় ৷ তবে জেলা জুড়ে যে ভাবে জমি মাফিয়ারা সক্রিয় হয়ে আদিবাসিদের জমি দখল করছে , তার প্রতিরোধ গড়ে তুলতেই আদিবাসিদের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হয়েছে ৷ মিছিল শেষে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হবে বলে জানান তিনি ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad