Type Here to Get Search Results !

বেহাল রাস্তা সংস্কার,পানীয় জলের দাবি সহ একাধিক দাবিতে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকেরা


নীলেশ দাস, আসানসোল:- বেহাল রাস্তা দ্রুত সংস্কার,আসানসোল পৌর নিগম এলাকায় পানীয় জলের দাবি সহ একাধিক দাবিতে বুধবার আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকেরা। এদিন আসানসোল পৌর নিগম এলাকার ৪৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় সিপিআই (এম) এর কর্মী সমর্থকেরা। 

বিক্ষোভ শেষে এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় হাতে তাদের দাবী সম্মিলিত এক স্মারকলিপিও  তুলে দেয় বাম কর্মী সমর্থকেরা৷ আর এই বিষয়েই এদিন সিপিআইএম নেত্রী মৈত্রেয়ী দাস বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পৌঁছে গিয়েছে ৷ এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করছে না আসানসোল পৌর নিগম৷ একই সাথে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে নেই কোনো নির্দিষ্ট সময়সীমা৷ 

আরো পড়ুন:- অল ইন্ডিয়া আদিবাসি কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হল পশ্চিম বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে 

পাশাপাশি তিনি আরো বলেন আসানসোল শহরে গ্রীন সিটি ক্লিন সিটি প্রকল্প চালু থাকলেও। আসানসোল পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের গোটা এলাকার আবর্জনা ও ডাস্টবিন পরিষ্কার করা হয়না ৷ এই সকল দাবি নিয়েই আজ তারা স্বারকলিপি দেয় আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad