তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার ভোর রাত্রে অভিযান চালিয়ে দুটি অতিরিক্ত পরিমাণে পাথরবোঝাই ডাম্পার, একটি অতিরিক্ত পরিমাণে পাথর বোঝাই লরি ও একটি অতিরিক্ত পরিমাণে ছাই বোঝাই ট্যাংকার আটক করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।
কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ সূত্রে খবর। গাড়ি গুলি বীরভূম থেকে পানাগড়ে আসার সময় পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক থেকে ওই গাড়ি গুলিকে আটক করা হয়। গাড়ি গুলিতে অতিরিক্ত পরিমাণে পাথর বোঝাই করার জন্য সোমবার মোটরভিকেল দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। অতিরিক্ত পরিমাণে মালবোঝাই করার জন্য গাড়িগুলির মালিকের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ধার্য করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
আরো পড়ুন:- গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রূপনারায়ন পুরের নেতাজী কলোনীতে
ওভারলোডিং লরি আটকাতে তৎপর কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। কাঁকসা ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ওসি সুদীপ রায় জানিয়েছেন লাগাতার অভিযান চলছে এর আগেও বহু গাড়ি আটক করা হয়েছে অতিরিক্ত পরিমাণে মালবোঝাই করার জন্য। নজর রাখা হচ্ছে অভিযান চলছে লাগাতার।
