নীলেশ দাস ,আসানসোল:- গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটলো সালানপুরের রূপনারায়নপুর নেতাজী কলোনীতে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।ঘুম থেকে উঠে মৃতার স্বামী দেখেন, বাড়ির বাগানের লিচু গাছে ঝুলছে তার স্ত্রীর দেহ। এমনই অস্বস্তিকর ঘটনা ঘটলো সোমবার রূপনারায়নপুরের নেতাজী কলোনীতে। মৃত গৃহবধূর নাম দূর্বা চ্যাটার্জী (৩৬)।স্বামীর নাম সঞ্জয় চ্যাটার্জী। কি কারণে এই আত্মহত্যা। মেনে নিতে পারছে না পরিবারের কোনো সদস্যরা ।পরিবারের পক্ষ থেকে রূপনারায়নপুর ফাঁড়িতে মৃত্যুর অভিযোগ জানিয়ে প্রকৃত তথ্য অনুসন্ধান করার জন্য আবেদন জানিয়েছেন।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা গেছে সোমবার সকাল ৬ টা নাগাদ ঘুম থেকে উঠে সঞ্জয়বাবু দেখেন তাদের বাগানের ছোট লিচু গাছ থেকে তার স্ত্রী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। কিন্তু পুলিশ দেখতে পায় মৃত দুর্বা দেবীর হাতের শিরা ব্লেড দিয়ে কাটা আছে। একটি সুইসাইড নোটও পুলিশ উদ্ধার করেছে।
এদিকে দুঃসংবাদ পেয়েই তার বাপের বাড়ি থেকে তার বাবা কৃষ্ণদাস ব্যানার্জি সহ পরিজনেরা ফাঁড়িতে পৌঁছায়। কৃষ্ণদাস বাবুর অভিযোগ এই হাতের লেখা তার মেয়ের নয়। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। যদিও মৃতার স্বামী সঞ্জয় চ্যাটার্জী বলছেন তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। তাদের ১৬ বছরের এক পুত্র আছে।তিনি জানান কি কারণে এই সিদ্ধান্ত নিলো তার স্ত্রী তিনি তা বুঝতে পারছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
