নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের কালাপাহাড়ির ঘুষিকে ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।সোমবার পরিদর্শন করতে গিয়ে এলাকার মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গিয়েছে কালাপাহাড়ির ঘুষিক এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামে।এরফলে একাধিক বাড়িতে ফাটল ও বেশ কয়েকটি বাড়ি খতিগ্রস্থ হয়েছে।
আরো পড়ুন :- আসানসোলের কালাপাহাড়ির ঘুষিক এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়
এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এলাকায় পৌচ্ছাতেই মানুষদের ক্ষোভের মুখে পড়েন।এমনকি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে গোব্যাক স্লোগানও দেওয়া হয়েছে।এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
