Type Here to Get Search Results !

পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে অভিযান চালিয়ে অতিরিক্ত পরিমানে লোহার রড বোঝাই লরি আটক করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে অভিযান চালিয়ে অতিরিক্ত পরিমানে লোহার রড বোঝাই  লরি আটক করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।

পুলিশ সূত্রে খবর ওই লড়িটি বীরভূম থেকে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে পানাগড়ে আসার সময় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা লরিটিকে আটক করে। অতিরিক্ত পরিমানে মাল বোঝাই করার জন্য লরিটিকে আটক করে মোটর ভিকেল দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরো পড়ুন:- হাসপাতালের এক নার্সিং স্টাফ কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজন কে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ

লরিটিকে অতিরিক্ত পরিমানে লোহার রড বোঝাই করার জন্য মোটা অংকের জরিমানা ধার্য করা হতে পারে।ওভারলোডিং গাড়ি আটকাতে তৎপর পুলিশ।চলছে অভিযান।গত কয়েকদিন আগেও একাধিক ওভারলোডিং গাড়ি আটক করেছে পুলিশ।আগামী দিনেও লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad