Type Here to Get Search Results !

হাসপাতালের এক নার্সিং স্টাফ কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজন কে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসার মলানদিঘি এলাকার হাসপাতালের এক নার্সিং স্টাফ কে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঁকসা থানার পুলিশ দুজন কে গ্রেফতার করল। ওই নার্সিং স্টাফ এর অভিযোগ গতকাল রাত দশটা নাগাদ তিনি নিজের ইভিনিং ডিউটি শেষ করে হোস্টেলের দিকে ফিরছিলেন। রাস্তায় তাকে এক যুবক জোর করে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যায়। এবং তার সাথে আরও এক যুবক তাকে সাহায্য করে। ওই নার্সিং স্টাফ জানিয়েছেন তাকে ধর্ষণের চেষ্টা করার সময় তিনি চিৎকার করতে রাস্তা দিয়ে এক যুবক পারাপার করছিলেন তিনি তাকে উদ্ধার করেন।

আরো পড়ুন:- বাইক সার্ভিসিং এর সময় বাইকে আগুন লেগে বিপত্তি 

মঙ্গলবার গভীর রাত্রে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। ধৃত দুই যুবকের নাম জীবন রুইদাস ও রবি রুইদাস। ধৃত দুই যুবক কাঁকসার মলানদিঘি এলাকার হাট তলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃত দুই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় কাঁকসা থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad