নিজস্ব প্রতিনিধি:-দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন ক্যাম্প চত্ত্বরেই উপপ্রধানকে মারধর মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাখারি ১ নম্বর পঞ্চায়েতের উপ প্রধান সেখ জাহাঙ্গীরকে মারধরের অভিযোগ।অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন অশান্তি হয় খণ্ডঘোষের পলেমপুরে।
খণ্ডঘোষের পলেমপুরে ফুটবল মাঠে দুয়ারে সরকার ক্যাম্প চলার সময় অভিযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে কুৎসা ছড়াচ্ছিল একদল বিজেপি আশ্রিত দুস্কৃতি। প্রতিবাদ করলে পঞ্চায়েত উপ প্রধানের উপর হামলা চালাায় দুষ্কৃতীরা এমনকি মারধোর করে বলে অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবী তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই উপপ্রধান আক্রান্ত হয়েছে ।
