Type Here to Get Search Results !

জেএমবির শীর্ষ জঙ্গি নেতা কে গ্রেফতার করলো RAB


ওয়েব ডেস্ক:- বাংলাদেশের ঢাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি -এর  শীর্ষ নেতা ইমদাদুল হক কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। উদ্ধার প্রচুর অস্ত্র, জেহাদি নথি ও ইলেক্টনিক গ্য়াজেট,ও নগদ টাকা। 

বুধবার গভীর রাতে ঢাকার বছিলার একটি  চারতলা আবাসনে অভিযান চালায় র‌্যাব। চারতলা বাড়িকে ঘিরে ফেলেন তারা। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় একজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত জঙ্গি সংগঠন জেএমবি-র শীর্ষ নেতা। নাম ইমদাদুল হক। এরপর বাড়িটিতে প্রবেশ করে র‍্যাবের ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড। উদ্ধার হয় প্রচুর অস্ত্র, গ্যাজেট এবং জেহাদি নথি,ও নগদ টাকা। 

র‌্যাবএর তরফে জানা হয়েছে,সম্প্রতি ময়মনসিংহ থেকে চারজন জঙ্গি গ্রেপ্তার হয় । ওই দলেরই একজন সদস্য ধৃত জঙ্গি ইমদাদুল হক।  নিজেকে সংবাদ মাধ্যমের কর্মী বলে পরিচয় দিয়ে বছিলার এই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ধৃত জঙ্গি।যদিও কোনও বৈধ পরিচয় পত্র জমা দেয়নি সে। ধৃত কোনও বড় হামলার ছক কষছিল কিনা বা কী উদ্দেশ্যে সেখানে ঘাঁটি গেড়েছিল, তা তদন্ত করে দেখছে র‌্যাব ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad