ওয়েব ডেস্ক:- সম্প্রতি গুগল টিভি (Google TV) তাদের প্ল্যাটফর্ম থেকে জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপের পাশাপাশি বিজ্ঞাপন যুক্ত ও বিজ্ঞাপন বিহীন টিভি চ্যানেল দেখানোর কথা ঘোষণা করেছে। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে , কোন টাকা খরচ না করেই সাধারণ মানুষ গুগল টিভির মাধ্যমে লাইভ টিভি (Live TV) দেখতে পারবেন। বিষয়টি নিয়ে গুগল বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে।
জানাগেছে , আগামী বছর থেকে গুগল টিভি প্ল্যাটফর্মে বিনামূল্যে টিভি চ্যানেল দেখানোর সূচনা হতে পারে। এর ফলে ক্রোমকাস্ট (Chromecast)ব্যবহারকারীরা সর্বোচ্চ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। কারণ এই পরিষেবা চালু হতে তারা একটি ডেডিকেটেড লাইভ টিভি মেনুর মাধ্যমে ফ্রি টিভি চ্যানেলগুলি উপভোগ করতে পারবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র পরিশোধযোগ্য টেলিভিশন পরিষেবাগুলি অ্যাক্সেস করা সম্ভব হতো ক্রোমকাস্ট-এর মাধ্যমে । কিন্তু সাম্প্রতিক এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আপাতত এখান থেকেই বিনামূল্যে টেলিভিশন দেখার ফায়দা ওঠাতে পারবেন।
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সাবস্ক্রিপশন-ভিত্তিক লাইভ টিভি চ্যানেলের সঙ্গে একইসাথে ব্যবহারকারীরা শুল্কহীন চ্যানেলগুলি দেখতে পারবেন। এক্ষেত্রে তাদের পছন্দের চ্যানেল পার্সোনালাইজ করার সুবিধা দেওয়া হবে। এর উপর ভিত্তি করেই নিজস্ব ওয়াচ লিস্ট তৈরী করা যাবে বলেও প্রতিবেদনে দাবী করা হয়েছে।
আরোপড়ুন:- এবার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাবতবে Google TV বিজ্ঞাপন যুক্ত এবং বিজ্ঞাপনবিহীন টেলিভিশন পরিষেবা শুরুহলে তা দেশের অন্যান্য কেবল অপারেটর বা ডিটিএইচ (DTH) পরিষেবা প্রদানকারীদের পক্ষে অশনি সংকেত হতে চলেছে। কারণ বিনামূল্যে টিভি চ্যানেল দেখার সুযোগ পেলে কেউই তা হাতছাড়া করবেন না তা বলাই বাহুল্য। জানাগেছে গুগল ছাড়াও , অ্যামাজন (Amazon) ও রোকুর (Roku) মতো সংস্থাও খুব তাড়াতাড়ি নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে ২০০-র অধিক ফ্রি টিভি চ্যানেল দেখানোর কথা ঘোষণা করেছে। ফলে সবদিক বিচার করলে কেবল অপারেটর ও ডিটিএইচ পরিষেবা সরবরাহকারীদের পক্ষে ভবিষ্যত পরিস্থিতি কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে ।
ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টেলিভিশন প্ল্যাটফর্ম গুগল টিভি (Google TV) বেশ জনপ্রিয়তা লাভ করেছে । এটি ক্রোমকাস্ট , সোনি (Sony), টিসিএল (TCL) সহ বিভিন্ন স্মার্ট টিভিতে চলে। ফিচারের দিক থেকে গুগল টিভি, নেটফ্লিক্স (Netflix), ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) মতো একাধিক উচ্চ-চাহিদা বিশিষ্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাপোর্ট করে । তবে এই সুবিধা এখানে যুক্ত হলে এর জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে ।
