Type Here to Get Search Results !

করোনার তৃতীয় ঢেউ কে রুখতে এবার গণ ভ্যাকসিনের আয়োজন করল বোলপুর পৌরসভা


শুভময় পাত্র ,বীরভূম:- করোনার তৃতীয় ঢেউ কে রুখতে এবার গণ ভ্যাকসিনের আয়োজন করল বোলপুর পৌরসভা। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ অনেকটাই সাধারণ মানুষ সহন করে কাটিয়ে উঠতে পেরেছেন। কিন্তু আসন্ন তৃতীয় ঢেউ কিরকম হতে পারে সে নিয়ে চিন্তায় চিকিৎসক মহল। যদিও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় অধিক পরিমাণে শিশুরা আক্রান্ত হচ্ছে এক অজানা জ্বরে। তাই আতংকিত হচ্ছে সাধারণ মানুষ। এই সমস্ত বিষয় কে মাথায় রেখেই বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুর ডাকবাংলা ময়দানে শুরু হয়েছে গণ ভ্যাকসিনের ব্যবস্থাপনা। 

একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও দুটি প্রাথমিক উপ-স্বাস্থ্যকেন্দ্র থাকলেও স্বাভাবিক নিয়মে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি অনেক দেরি হয়ে যেতে পারে বলে এই গন ভ্যাকসিন এর ব্যবস্থা করা হয়েছে বোলপুর পৌরসভার উদ্যোগে। 

আরো পড়ুন:- Google TV এবার বিনামূল্যে বিজ্ঞাপন সহ লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা নিয়ে আসছে 

এদিন প্রায় দুই হাজার মানুষ তথা বোলপুরবাসী এই সুবিধা ভোগ করায় রীতিমত খুশি তারা। কারণ ভবিষ্যতে কি হবে সেটা সকলেরই অজানা, কিন্তু ভ্যাকসিনের দুটো ডোজ যে সকল কেই নিতে হবে সেটা সরকারি নির্দেশ মত সকলেই মানতে শুরু করেছেন এবং তার কার্যকারিতা দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বোলপুর শহরে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad