নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:- লকডাউন পর্বে অন্যান্য সবকিছুর সঙ্গে প্রভাব পড়েছে মঞ্চে। দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় সিনেমা, নাটক, যাত্রা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড থমকে ছিল। গ্রাম বাংলার অপেশাদার যাত্রা শিল্পও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত। অপেশাদার যাত্রার চর্চাও দিনদিন কমে আসছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে অ্যামেচার যাত্রাকে উৎসাহ দেওয়া ও গ্রামবাংলার প্রাচীন এই ধারাটির প্রসারের জন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'বর্ধমান ওয়েভ' আয়োজন করেছে ' অ্যামেচার যাত্রা উৎসব'।
মঙ্গলবার, বর্ধমান কালেকটরেট রিক্রিয়েশন ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয় সংস্থার তরফে। জেলায় অ্যামেচার বা অপেশাদার যাত্রা উৎসব এই প্রথম। প্রথম বছরের এই উৎসবে থাকছে শহরের দুটি যাত্রাদলের দুটি যাত্রাপালা। ২৫ তারিখ থাকছে শিল্পী সমন্বয়ের যাত্রাপালা 'প্রতিক্ষা একটু ভালোবাসার'। ২৬ তারিখ থাকছে নবনাট্য আন্দোলন গ্রুপের যাত্রাপালা ' মেঘলা আকাশ'।
আরো পড়ুন:- Google TV এবার বিনামূল্যে বিজ্ঞাপন সহ লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা নিয়ে আসছে
সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের আর্থিক এবং পূর্ব বর্ধমান জেলা পরিসদের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট যাত্রাশিল্পী গৌরি সিংহ। উৎসবটি শহরের দুই জনপ্রিয় যাত্রাশিল্পী প্রয়াত রাখাল সিংহ ও শম্ভু বাগের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। এই কর্মযজ্ঞে তাদের সাহায্য করছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বোরহাট অরিত্র নাট্যসংস্থা।প্রতিদিন বিকাল ৫টায় যাত্রা শুরু হবে।
