Type Here to Get Search Results !

তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো, তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ট্রুডোর দল


ওয়েবডেস্ক :-
কানাডার পার্লামেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত জাস্টিন ট্রুডোই জিতছেন বলে পূর্বাভাস দিয়েছে কানাডার সংবাদমাধ্যম। তবে ট্রুডোর দল লিবারেল পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এবারের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

জানাগেছে কানাডার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, আবারও সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। প্রাথমিক ট্রেন্ড পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে কানাডার সংবাদমাধ্যম। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশ পরিচালনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয় জাস্টিন ট্রুডোকে।তাই, করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগেই নির্বাচন করছেন ট্রুডো।তবে, কানাডার সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট নয় বেশ কিছু ইস্যুতে। ফলে ট্রুডো সঙ্কট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করছিলেন।বিভিন্ন জনমত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়ায় ট্রুডোর লিবারেল পার্টির আরও শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা নিয়েই এখন প্রশ্ন দেখা গেছে।

জানা গেছে, ট্রুডোর লিবারেলরা ১৫৭টি আসন জিততে যাচ্ছেন বলে আংশিক ফলে দেখা যাচ্ছে। এরিন ও’টুল নেতৃত্বাধীন রক্ষণশীলরা এগিয়ে আছেন ১২১টি আসনে। ট্রুডো এবং এরিন ও’টুল তাদের নিজ নিজ আসনে সহজ জয় পেয়েছেন।কানাডার পার্লামেন্টের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে।আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষিত হলে তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হবেন ৪৯ বছর বয়সী জাস্টিন ট্রুডো।

আরো পড়ুন :- রাশিয়ার সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলো পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি, আস্থা রাখার জন্য রাশিয়ার জনগণকে ধন্যবাদ দিলেন পুতিন 

প্রসঙ্গত ,গত ২০১৫ সালে প্রথম ক্ষমতায় আসেন ট্রুডো। নীতি-নির্ধারণে সংস্কার এনে রাজনীতিতে নতুন হাওয়ার আমদানি করেন তিনি। তাঁর একাধিক উদারনীতি, সংস্কারি কাজকর্ম, দারিদ্র দূরীকরণ, জলবায় পরিবর্তন নিয়ে কঠোর মনোভাব, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবং লিঙ্গসমানতা জনপ্রিয়তার শীর্ষে তোলে তাঁকে। তবে অতিমারিতে কিছুটা ভাঁটা পড়েছে সেই জনপ্রিয়তায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad