Type Here to Get Search Results !

মাটি খুঁড়ে পাইপ লাইন কেটে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ৫ জন


নীলেশ দাস, আসানসোল:-মাটি খুঁড়ে পাইপ লাইন কেটে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ৫ জন। ভিনরাজ্য থেকে এসে তেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো ৫ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত সীতারামপুর অঞ্চলের বোকাবাবা রাস্তা পেরিয়ে বাইপাস সংলগ্ন চাষের জমিতে। পুলিশ সূত্রে খবর, ওই অঞ্চলে চাষের জমির মাঝখান দিয়ে আই .ও .সি . এল অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেড এর পাইপ লাইন গিয়েছে ৷ 

সোমবার রাতে মাটি খুঁড়ে ওই পাইপ লাইন কেটে তেল চুরি করার চেষ্টা করছিল। ওই রাতেই হাতেনাতে ধরে ফেলে ৫ জনকে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ। যদিও পথ চলতি মানুষের বক্তব্য এখানে প্রতিদিন পুলিশি পাহারা থাকে। 

আরো পড়ুন:- বর্ধমান শহরের লাকুর্ডির একটি তেলের গুদামে হানা দিল এনফোর্সমেন্ট দপ্তর,বাজেয়াপ্ত ১২৭ টি তেলের টিন

পুলিশ থাকা সত্বেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রশ্ন উঠেছে একাংশের। ধৃতরা প্রত্যেকেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ ধৃতদের কাছ থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয় ৷ মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয় ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad