Type Here to Get Search Results !

২ টাকা দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর্ম কেনা কে নিয়ে আসানসোল পৌরনিগম কে একহাত নিলেন বিজেপি নেতা


নীলেশ দাস আসানসোল:- তৃতীয়বারের জন্য সরকারে আসার পর দ্বিতীয়বার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতে চলছে রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মিলছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা। সেই সুযোগ নিতে গেলে লাগছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে সাধারণ মানুষকে দিতে হচ্ছে মাত্র ২ টাকা। ২ টাকার বিনিময়ে জেরক্স দোকান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর্ম কিনে নিয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক এর কাছে নিয়ে গেলে সাইন করে দিচ্ছেন সংশ্লিস্ট আধিকারিক।

এই কর্মকাণ্ড হচ্ছে আসানসোল পৌরনিগম অন্তর্গত কুলটি বিধানসভার নিয়ামতপুরে। আসানসোল পৌরনিগমের বোরো ৮ এর দায়িত্বপ্রাপ্ত মীর হাসিমের কার্যালয়ে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর্ম চাইলে খোদ মীর হাশিম নিজে বলছেন পাশের দোকান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর ফর্ম নিয়ে আসতে। তবে সেই ফর্ম নিয়ে এলে তাতে সাইন করে দিচ্ছেন মীর হাশিম।

এই ২ টাকা দিয়ে রেসিডেন্সিয়াল ফর্ম কেনা কে নিয়ে আসানসোল পৌরনিগম কে একহাত নিলেন বিজেপি নেতা টিংকু বর্মা। বিজেপি নেতা টিংকু বর্মা বলেন আসানসোল পৌরনিগম যখন আসানসোল এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলে দাবি করছেন। সেই সময় পৌরনিগমের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর ফর্ম ছাপানো মত যদি পয়সা নেই তাহলে আসানসোলের উন্নয়ন করবেন কি করে। 

তিনি আরো বলেন, যদি একটা সাধারন মানুষের কাছ থেকে ২ টাকা লাগে সেটাও সাধারণ মানুষের গায়ে লাগে অতএব যদি জেরক্স দিয়ে যদি কাজ চলে তাহলে সে ফ্রম এর জেরক্স করে আপনি নিজের কার্যালয়ে রাখুন এবং সেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দিন।পাশাপশি তিনি আরো বলেন হয়তো পৌরনিগমের কাটমানি খেলা চলছে।

আরো পড়ুন:- মাটি খুঁড়ে পাইপ লাইন কেটে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ৫ জন

অন্যদিকে এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগম বোর্ডের সদস্য মীর হাশিম দাবি করেন, কুলটি এলাকায় এত পরিমান রেসিডেন্সিয়াল দিতে হচ্ছে যে আমরা যা চেয়েছিলাম তা শেষ হয়ে গিয়েছে। তিনি দাবি করেন যে রেসিডেন্সিয়াল এর জন্য কোনো টাকা লাগছে না কিন্তু কেউ যদি ১- ২ টাকা নেই তাতে কিছু অসুবিধা নেই। তিনি আরো বলেন পৌরনিগম ২০০ রেসিডেন্সিয়াল ফর্ম দিয়েছে তাতে কি হবে, আমি নিজে ব্যক্তিগত ২ হাজার ছাপিয়ে ছিলাম তাও শেষ হয়ে গেছে। এটা কোনো ইস্যু নয় এটা কোনো ব্যাপার নয়, ১ টাকা বা ২ টাকা কোনো ব্যাপার নয় বলে জানান তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad