Type Here to Get Search Results !

বর্ধমান শহরের লাকুর্ডির একটি তেলের গুদামে হানা দিল এনফোর্সমেন্ট দপ্তর,বাজেয়াপ্ত ১২৭ টি তেলের টিন


নিজস্ব প্রতিনিধি:- ভেজাল তেল আছে এই সন্দেহে বর্ধমান শহরের লাকুর্ডির একটি তেলের গুদামে হানা দিল এনফোর্সমেন্ট দপ্তর। বাজেয়াপ্ত করা হয়েছে নথিপত্র না থাকা ১২৭ টি তেলের টিন।জানা গেছে, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে গোপনসূত্রে খবর ছিল বর্ধমানের লাকুর্ডির একটি সরষের তেলের গোডাউনে ভেজাল তেল রাখা হচ্ছে। ভেজাল ভোজ্য তেলের সন্ধান পেতে আজ দুপুরে লাকুর্ডি এলাকায় হারাধন গড়াই নামে এক ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

ডি ই বি র ডি এস পি সমরেশ দের নেতৃত্বে এই অভিযান চলে। গোডাউনে গিয়ে মালিক হারাধন গড়াইকে পাওয়া যায়নি। কিন্তু  ১২৭ টিন ব্রান্ডেড ভোজ্য তেল পাওয়া  যায়।সমরেশ দে জানান, এগুলির কোনো যথাযথ কাগজ পাওয়া যায়নি। তাই সেগুলি বাজেয়াপ্ত করেছে। সেগুলি আসল না নকল তা যাচাই করে দেখা হবে।

আরো পড়ুন:- দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন আউশগ্রামের দেবশালা পঞ্চায়েতের প্রধানের ছেলে

হারাধন গড়াইয়ের স্ত্রী ইন্দ্রাণী গড়াই জানান, তিনি পারিবারিক কারণে বাইরে আছে। তার দাবি সব কাগজ আছে।পরে তার স্বামী এলে।সেগুলি দাখিল করা হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad