Type Here to Get Search Results !

নামী কোম্পানির লেবেল লাগানো নকল মোবিল উদ্ধার পূর্ব বর্ধমানের বাঁকুড়া মোড় এলাকার একটি দোকান থেকে


নিজস্ব প্রতিনিধি:- পূর্ব বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায় বেআইনি ভাবে তৈরী নকল মোবিল মজুতের বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বাঁকুড়া মোড় এলাকার একটি পেট্রোলিয়াম জাত দোকান থেকে বিপুল পরিমানে মজুত নামী কোম্পানির লেবেল লাগানো থাকা নকল মোবিল উদ্ধার হয়। 

গোপনসূত্রে খবর পেয়ে বুধবার জেলা পুলিশ ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যৌথ ভাবে অভিযান চালিয়ে প্রায় ১৩০ লিটার নকল মোবিল বাজেয়াপ্ত করে। এই ঘটনায় দোকানের মালিককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মোবিলের সাথে ভেজাল উপকরণ মিশিয়ে নামী কোম্পানির প্লাস্টিকের কৌটোয় ভরার পরে নতুন লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করা হতো।

আরো পড়ুন:- চঞ্চল বক্সীর খুনের ঘটনায় বুধবার সকালে তার বাড়িতে এলেন সিআইডির চার প্রতিনিধি দল,কথা বলেন চঞ্চল বক্সীর পরিবারের সাথে 

ওই দোকান থেকে ৩টি ১৫লিটার,৩টি ১০লিটার, ৫টি ৫লিটার ও ১লিটারের ২০টি মোবিল ভর্তি প্লাস্টিকের ক্যান বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকমাস ধরে নকল মোবিল বিক্রি করা হচ্ছে বাঁকুড়া মোড়ের এই দোকান থেকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad