তনুশ্রী চৌধুরী,পানাগড়:- আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর ছেলে চঞ্চল বক্সীর খুনের ঘটনায় বুধবার সকালে দেবশালায় বক্সীপাড়ায় চঞ্চল বক্সীর বাড়ীতে সিআইডির চার প্রতিনিধি দল,কথা বলেন চঞ্চল বক্সীর পরিবারের সাথে।পাশাপাশি,ভাতকুণ্ডা রোডের যে জায়গায় চঞ্চল বক্সিকে দুস্কৃতিরা গুলি করে সেই জায়গায় যায় সিআইডি টিম।গোয়েন্দারা এলাকা ও ঘটনাস্থল ঘুরে দেখেন।
আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ ঠাণ্ডার এই ঘটনার দায় বিজেপির ওপর চাপিয়েছে,অভিযোগ করেন,লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল,যার নির্মম পরিণতি হয় চঞ্চলের মৃত্যু।
অন্যদিকে,অভিযোগ ভিত্তিহীন ,দাবী বিজেপি জেলা নেতৃত্বের।বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।বিজেপির কোনো যোগ নেই এই ঘটনায়।গোটা ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গোটা দেবশালা অঞ্চলে।
পাশাপাশি,দেবশালায় খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দেবশালা গ্রামের মানুষরা।
