Type Here to Get Search Results !

গরমে চুল পড়া বন্ধ করার সহজ উপায়

 


ওয়েব ডেস্ক:- গরমে চুল পড়া থেকে শুরু করে হাজারো রকম সমস্যায় জর্জরিত মানুষ।গরমকালে অতিরিক্ত উষ্ণতার পাশাপাশি থাকে অস্বস্তিকর আর্দ্রতা থাকায় প্রচণ্ড ঘাম হয়। আর ঘাম চুলের গোড়া ঘামে ভেজা থাকতে থাকতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। ফলে আমরা দেখি যে গরমকালে প্রচণ্ড চুল উঠতে থাকে।তবে যত্ন তো নিতেই হবে। কয়েকটা ঘরোয়া উপায় মেনে চলুন একটুউ ধৈর্য ধরে। বিশেষ করে গরমকালে।

  

গরমে চুল সুন্দর, ভালো রাখতে কি করবেন?


১) একদিন অন্তর অন্তর শ্যাম্পু করুন। যত্ন করে শ্যাম্পু করুন, হাল্কাভাবে মাথায় মাসাজ করে দিনশ্যাম্পুর পর যেকোনো ভালো কন্ডিশনার ব্যবহার করুন।


২) প্রখর রোদে বাইরে বেরোলে ছাতা ব্যবহার করুন  


৩)  অনেকে স্নান করে বেরিয়ে জোরে জোরে চুল মোছেন বা ঝাড়েন । এমন করলে চুলের গোড়া দূর্বল হয়ে যায়।


৪) চুলে মেহেন্দি অথবা কলপ কম করাটাই ভাল। আর যদি ব্যবহার করতেই হয় তাহলে ভালো কোম্পানির ব্যবহার করুন। আর কলপ ব্যবহারের পর চুলে শ্যাম্পু করতে হবে।


৫) আরো একটি কাজ করতে পারেন। একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রস নিয়ে নিন। সেখানে সামান্য পরিমাণে জল মিশিয়ে নেবেন। এটা চুলের গোড়ায় মাসাজ করে আধঘন্টা মতো রাখুন। এরপর তিন-চার চামচ নারকেল তেল অথবা আমন্ড তেল মাথায় মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত দুই দিন এটা করার চেষ্টা করুন। চুল পড়া বন্ধ হবে। গোড়া শক্ত হয়।  


৬) জল খেতে হবে প্রচুর পরিমাণে। জল খেলে শুধু চুলের জন্যে নয়, ত্বকের জন্যেও ভালো। সবকিছুর জন্যেই ভালো। খাবার দাবারেও কিছু পরিবর্তন আনুন। খাবার তালিকায় যুক্ত করুন প্রচুর পরিমাণ শাক-সবজি ,ফল ও ছোট মাছ খান উপকার নিজেই বুঝতে পারবেন ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad