Type Here to Get Search Results !

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক


নিজস্ব প্রতিনিধি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর সঙ্গে সহবাস করার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সুভাষ বাস্কি ওরফে ছোটকা।৮ মাসের অন্তসত্ত্বা ওই কিশোরী।ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের হাটকাঁদা গ্রামে।ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রী। কিশোরীর মামার বাড়ি যাতায়াতের সুবাদে বছর খানেক আগে সুভাষ বাস্কি নামে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে  ওই কিশোরী।  

সম্পর্ক ধীরে ধীরে শারীরিক সম্পর্কে পৌঁছে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। গত বুধবার ওই কিশোরী বাড়িতে অসুস্থ হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। তখনই জানতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা। পরিবারের লোকজন ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা কবুল করে সে। 

আরো পড়ুন:- সাত দিনেই পেট্রল পাম্পে ডাকাতি কাণ্ডের বড়সড় সাফল্য অন্ডাল পুলিসের 

বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা ভাতার থানায় যুবক সুভাষ বাস্কির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোররাতে শক্তিগড়ে হানা দিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পোকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পাঠায় ভাতার থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad