প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুর শিল্পাঞ্চলে করোনার বিধি নিষেধ মেনে দুর্গাপুরের রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের উদ্যোগে শুরু হওয়া গণেশ পুজো এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল।
উদ্যোক্তারা জানিয়েছেন দুর্গাপুর শহরে দুর্গাপুজো, কালীপুজো সহ একাধিক দেব-দেবীর পূজা হয় তবে তারা একটা ভিন্ন পুজোর কথা চিন্তা ভাবনা করেন। তাই এলাকার যুবকরা উদ্যোগ নিয়ে এই পূজার সূচনা করেন গত চার বছর আগে।মহা ধুমধামে চার দিন ধরে চলে গনেশ পুজো।
করোনার জন্য প্রতিবছর নানান অনুষ্ঠানের আয়োজন হলেও এ বছর সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সন্ধ্যে থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় যাতে না জমে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ডপের প্রবেশদ্বারে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। মাক্স পরে হ্যান্ড স্যানিটাইজ করে তবেই মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ করানো হয় বলে জানান তারা।
