Type Here to Get Search Results !

সাত দিনেই পেট্রল পাম্পে ডাকাতি কাণ্ডের বড়সড় সাফল্য অন্ডাল পুলিসের


সোমনাথ মুখার্জি ,অন্ডাল  :- চলতি মাসের ২ তারিখ গভীর রাতে অন্ডালের দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে রাত্রি  ১ টা নাগাদ ছয় সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে । এসেই মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের । বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় । পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ছয় হাজার টাকার মতো নগদ  অর্থ  । 

ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই  । পাম্পের কর্মী আকাশ ধীবর জানাই,ছ সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রলপাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়।পাম্পের মালিক জানান এই ঘটনা পূর্বপরিকল্পিত হলেও হতে পারে অথবা কেউ কোনো দুশমনির কারণেও এ ঘটনা ঘটাতে পারে । 

কিন্তু আট দিনের মধ্যেই পটপরিবর্তন। অন্ডাল থানার পুলিসের বড়সড় সাফল্য এল । অন্ডাল থানার পুলিশের তৎপরতায় কলকাতার উল্টোডাঙা থেকে আটক করা হয় দুই দুষ্কৃতীকে। পেট্রল পাম্পে ডাকাতির ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার তদন্তে নেমে পড়ে অন্ডাল থানার পুলিশ । ঘটনাস্থলের পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উল্টোডাঙার বাসিন্দা গাড়ির ড্রাইভার মোহাম্মদ শাহানাজ ও আরশাদ আলী নামে দুই দুষ্কৃতীকে।আটক করা হয় এই ডাকাতিতে ব্যবহার করা গাড়িটিও ।

আরো পড়ুন:- বাজার করতে বেড়িয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের

অন্ডাল থানার পুলিশ গতকাল রাতে দুই দুষ্কৃতীকে কলকাতা থেকে অন্ডাল থানায় নিয়ে আসে  । পুলিশ সূত্রের খবর এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচজনের তথ্য পাওয়া গেছে খুব শীঘ্রই ডাকাত দলের পুরো গ্যাং ধরা পড়বে  । এক সপ্তাহের মধ্যে পেট্রল পাম্প কাণ্ডের ডাকাতদলের এভাবে ধরা পড়ার ঘটনায় অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেট্রলপাম্প মালিক গুলি  । শুক্রবার শুক্রবার সকালে ধৃত ব্যক্তিদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে  । ধৃতদের থেকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পুলিশের হাতে আসতে পারে, তাই মহামান্য আদালতের কাছে চৌদ্দ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে পুলিশের তরফে বলে পুলিশ সূত্রের খবর  ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad