শুভময় পাত্র ,বীরভূম :- ভোট-পরবর্তী হিংসার তদন্তে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় ইলামবাজার তৃণমূলের দলীয় কার্যালয়ে আজ ফের পৌছালো সিবিআই এর তদন্তকারী দল ।গত দু'দিন ধরে দফায় দফায় কেন্দ্রীয় তদন্ত কমিটির দল হানা দিচ্ছে বীরভূম জেলার ইলামবাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
সূত্রের খবর গতকাল ইলামবাজার দলীয় কার্যালয়ে সিবিআই আধিকারিকরা বেশ কিছু ফোন নম্বর ও নামের তালিকা নিয়ে গিয়েছিলো । আজ আবারো সিবিআই তদন্তকারী আধিকারিকরা ইলামবাজার তৃণমূল পাটি অফিসে আসেন ।
যদিও এদিন তদন্তের স্বার্থে এক তৃণমূল নেতাকে কে ডেকে ছিল সিবিআই। যদিও পরে তাকে সিবিআই এর পক্ষ থেকে বলা হয় বৃহস্পতিবার দুর্গাপুরের সিবিআই অফিসে দেখা করতে । যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতা সিবিআই কে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
আরো পড়ুন:- পূর্ব বর্ধমান এবং বীরভূমেও চালু হলো দুয়ারে রেশন প্রকল্প
প্রসঙ্গত ,২ মে, বীরভূমের ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিনকয়েক আগে, এই ঘটনায় ভোনা মির্ধা নামে এক ব্যক্তিকে হুগলী জেলা থেকে গ্রেফতার করে সিবিআই।
