নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন পালন হল বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে। ঢাক বাজিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। পথচলতি মানুষ জন কে চা খাইয়ে দিনটি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। শুক্রবার বর্ধমানের কার্জন গেট ও বীরহাটা এলাকায় পথচলতি মানুষকে চা তৈরি করে খাওয়ান বিজেপি নেতৃত্ব।
এদিন হাজার খানেক মানুষকে চা খাওয়ানো হয়। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, জেলা সাধারণ সম্পাদক শ্যামল রায় ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী ৭ নভেম্বর পর্যন্ত নদীঘাট পরিষ্কার, পুকুর পরিষ্কার ও অন্যান্য আরও কর্মসূচি রয়েছে বলে জানান তাঁরা।
