Type Here to Get Search Results !

কাঁকসার এক বিদ্যুৎ সরঞ্জাম এবং ইলেক্ট্রনিক্সের দকানে আগুন লেগে ভস্মীভূত দোকান


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের অজয়পল্লীতে এক বিদ্যুৎ সরঞ্জাম এবং ইলেক্ট্রনিক্সের দকানে বেলা  ১১ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় বলে জানা যায় । আগুনে ভস্মীভূত হয় দোকান । দোকানে সেই সময় ছিলেন শাশুড়ি এবং বৌমা। বৌমাকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে পারলেও দোকান মালিকের স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে যান । তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । দোকান মালিকের দাবী অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে । স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলায় দমকল কে খবর দেওয়া হয় নি ।

অজয়পল্লীর নিত্যান্নদ সরকারের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে । এই দোকানে বৈদ্যুতিক সরঞ্জামের সাথে সাথে থাকে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী । আজ বেলা ১১টা নাগাদ আচমকাই দোকানে আগুন লেগে যায় । স্থানীয় বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় । নিত্যানন্দ বাবুর দোকানে তার ছেলে নিশীথ সরকার, স্ত্রী ভাগ্যলক্ষী সরকার এবং ছেলের স্ত্রী নিত্যানন্দ বাবুর দোকান সামলাতেন নিত্যানন্দ বাবু না থাকলে ।

আরো পড়ুন:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে দু জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ

 আগুন লাগার সময়ে নিত্যানন্দ বাবুর স্ত্রী এবং বৌমা দোকানে ছিলেন । আগুনে ভস্মীভূত হয় দোকান । পুড়ে যায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি । নিত্যানন্দ বাবু জানাচ্ছেন প্রায় চার লক্ষ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে তার । দোকানে থাকা ল্যাপটপও পুড়ে যায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad