Type Here to Get Search Results !

রাজ্য বিজেপির নতুন সভাপতিকে 'ছাগল' বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল


শুভময় পাত্র,বীরভূম:- রাজ্য বিজেপির নতুন সভাপতিকে 'ছাগল' বলে কটাক্ষ করলেন  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূম জেলার নলাটেশ্বরী মন্দির এক যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির নতুন  সভাপতিকে 'ছাগল' বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা সুপ্রিমো অনুব্রত মণ্ডল। 

আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের যোগদানের পরে পরেই অপসারণ করা হয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কে। তার জায়গায় অর্থাৎ রাজ্য বিজেপির নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার কে। এদিন সাংবাদিকরা রাজ্য বিজেপির নতুন সভাপতি বিষয়ে অনুব্রত মণ্ডল কে জিজ্ঞাসা করলে তিনি তার গতানুগতিক ভাষায় সোজাসাপ্টা উত্তর দেন। অপসারিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে ও নতুন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে 'ভেড়া' ও 'ছাগল' বলে কটাক্ষ করেন। 



আরোপড়ুন:- সংস্কারের কাজ শুরু হলো বর্ধমানের কার্জনগেটের,পুর প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী 

পাশাপাশি তিনি এও জানান ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জির হয়ে কোনরকম যাগ-যজ্ঞ করার প্রয়োজন তার নেই। তিনি প্রতিবারের মত এবারেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মায়ের কাছে যাগ-যজ্ঞ করতে এসেছেন এই নলাটেশ্বরী মন্দির। এর আগে কঙ্কালীতলা ও তারাপীঠে যজ্ঞ করে মায়ের কাছে যা চেয়েছেন তা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন। এবার তেমনই এক আশা নিয়ে নলাটেশ্বরী মায়ের মন্দিরে যজ্ঞের আয়োজন করলেন বীরভূম জেলা সুপ্রিমো অনুব্রত মণ্ডল। কিন্তু কি তার চাওয়া পাওয়া তা কিন্তু সাংবাদিকদের কাছে মুখ খুলতে নারাজ অনুব্রত মণ্ডল। শুধু জানালেন এটা তাদের ভেতরকার ব্যাপার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad