Type Here to Get Search Results !

সংস্কারের কাজ শুরু হলো বর্ধমানের কার্জনগেটের,পুর প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী


নিজেস্ব প্রতিনিধি,বর্ধমান:-
অবশেষে রঙের পোঁচ পড়ছে কার্জনগেটে। লাগানো হবে আলোও।পুর প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী। ১৯০৪ সালে তৈরী বর্ধমানের কার্জন গেট কার্যত শহরের গেটওয়ে। বর্ধমানে এসে কার্জনগেট দেখেননি এমন মানুষ বিরল। প্রাচীন এই স্থাপত্য তার অনুপম সৌকর্যে ভাস্বর।এই প্রাচীন তোরণের নাম পালটে বিজয় তোরণ করা হয়েছিল কংগ্রেস আমলে। কিন্তু কার্জন গেট নামেই তার পরিচয় সবচেয়ে বেশি।

এই সৌধ নানা কারণে সমস্যায়।  এর আলো ছিল না। অনেকদিন রঙ হয়নি। গায়ে বিজ্ঞাপনের হোর্ডিং আর আগাছার বিস্তার। বহু আলোচনাতেও কোন উদ্যোগ ছিলনা পুরসভার। অবশেষে নতুন পুর প্রশাসক বোর্ড এই কাজে হাত দিলেন। 

আরোপড়ুন:- এবার বিশ্বভারতীর উপাচার্যের অপসারণের দাবি তুললো 'বিশ্বভারতী শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ'

নতুন করে রঙ করা হবে।আলো দিয়ে সাজনো হবে। আগাছা নির্মূল করা হবে। তবে বর্ধমানের মানুষের দাবি কার্জনগেটের মুখ যেন বিজ্ঞাপনে ঢাকা না পড়ে। যে সারাই ও সংস্কারের কাজ শুরু হয়েছে তাতে তারা খুশি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad