Type Here to Get Search Results !

বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় নাকা চেকিং এর সময় উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১


নীলেশ দাস, আসানসোল:- নাকা চেকিং করার সময় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো পুলিশ।আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা।ধৃতের কাছ থেকে ২৫ টি সেভেন এমএম পিস্তল এবং ৪৬ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও ২ টি মোবাইল। ধৃতের নাম আস মহম্মদ ওরফে বাবলু।

কুলটির কেন্দুয়া বাজারে বাসিন্দা।বৃহস্পতিবার বরাকর পুলিশ ফাঁড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকষ্ঠম। 

আরোপড়ুন:- রাজ্য বিজেপির নতুন সভাপতিকে 'ছাগল' বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল 

জানা গিয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় নাকা চেকিং এর সময় একটি বাইকে আটক করে এই আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad