নীলেশ দাস ,আসানসোল:- অজানা জ্বরে আক্রান্ত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন শিশু।জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের সুত্রে জানা গেছে। বুধবার আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে এই শিশুরা।অন্যদিকে বাচ্চাদের আত্মীয়রা জানান,বিভিন্ন উপসর্গ পাশাপাশি জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে। তবে কাশি,জ্বর নিয়ে বেশিরভাগ ভর্তি করা হয়েছে বলে জানান।
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এস কে, এমডি,ইউনূস জানান,গত দু"সপ্তাহ ধরে জ্বরে কিছু বাচ্ছা ভর্তি হচ্ছে। তবে তাদের কোভিড রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি ডাবলু এইচ ও একটা ইনফরমেশনও দিয়েছিল ইনফ্লুনজা ছড়াতে পারে। আমরা স্যাম্পল পাঠিয়েছি স্কুল অফ দ্যা টপিক্যাল মেডিসিনে। কমন যে ভাইরাস সব কটাই নেগেটিভ এসেছে।
আরো পড়ুন :- অন্ডালে তৃণমূলের কর্মিসভায় ফের প্রকাশ্যে এল গোষ্ঠী কোন্দল
গত মঙ্গবার রাতে ৬৪ জন রেসপ্রিটি ইমফেকশনে ভর্তি হয়েছে। সব কটাই যে অজানা জ্বর, বলা যাবে না। 'রেসপ্রিটি সিমিলার সিমটম' নিয়ে ভর্তি রয়েছে। সাস কষ্ট নিয়ে যারা ভর্তি হচ্ছে তারা সবাই ঠিক হয়ে যাচ্ছে। ১৪৮ জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যারা ঠিক হয়ে যাচ্ছে। তবে এই ব্যাপারে একটা রিপোর্ট পাঠাচ্ছি রাজ্যে। পাশাপাশি স্যাম্পল গুলো কালেক্ট করে কনফার্ম করার চেষ্টা করছি।এখন অব্দি সেইরকম কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।
