নীলেশ দাস ,আসানসোল:- আসানসোলের বার্নপুরে বৈষ্ণব বাঁধে অতি বৃষ্টির কারণে ভেঙে পড়ে মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশু। বুধবার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে নিম্নচাপের জন্য আসানসোলে লাগাতার বর্ষণ চলছে।
এই বৃষ্টির ফলে বার্নপুরের বৈষ্ণব বাঁধে একটি মাটির বাড়ি ভেঙে পরে।তবে এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক শিশু।এদিন এলাকায় গিয়ে দেখা গেল মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। এরফলে বাড়ির মানুষেরা সম্যসারা পড়েছেন।
আরো পড়ুন:- অজানা জ্বরে আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ৬৪ জন শিশু
বাড়ির সদস্যা মামনি দাস বলেন, বাড়ির জন্য আসানসোল পৌরনিগমে আবেদন করেছিলাম তবে এখনও পর্যন্ত পাকা বাড়ি হয়নি।তাই প্রসাশনের কাছে পাকা বাড়ি তৈরির আর্জি জানিয়েছেন খতিগ্রস্থ বাড়ির সদস্যরা।
