সোমনাথ মুখার্জী,অন্ডাল:- অন্ডালের পরাশকোল এলাকায় ধসে গেল আস্ত একটা কুযো। এ ঘটনার পরে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মাধব মুন্ডা, মালিক মুন্ডারা জানান, সোমবার রাতে মুষলধারে বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এলাকার লোকেরা পানীয় জলের জন্য জন্য এই কুয়োটি ব্যবহার করেন ।
কুয়োটি ধসে যাওয়ার কারণে স্থানীয় লোকজন সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানান,যে ভাগ্যিস ঘটনাটি রাত্রে ঘটেছিল । দিনের বেলা ঘটনাটি ঘটলে, মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো। স্থানীয়রা জানান যে এই কুয়োটি 6-7 বছর আগে তৈরি হয়েছিল।কুয়াটি তৈরির ক্ষেত্রে অনিয়মের কারণে, এই দুর্দশা হয়েছে এমনটাই মত স্থানীয়দের একাংশের।

