Type Here to Get Search Results !

স্বামীর গ্রেফতারির পর শুটিং ফ্লোর থেকে নিজেকে সরিয়ে রাখলেন শিল্পা শেট্টি

ওয়েবডেস্ক :- অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগে সোমবার মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয় রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে উত্তপ্ত বি-টাউন। অপর দিকে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হতেই শিল্পা গেলেন না শুটিংয়ে,কিন্ত কেন!বর্তমানের পরিস্থিতিতে তার স্বামীর গ্রেফতারিতে আগামী কয়েকদিন আড়ালেই নিজেকে রাখবেন শিল্পা এমনটাই শোনা যাচ্ছে।সূত্রের খবর সন্তানদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা । 

মঙ্গলবার ‘সুপার ডান্সার ৪’শোয়ের শিডিউল শুটিং থাকার পরও শুটিং ফ্লোরে পৌছঁলেন না অভিনেত্রী। বর্তমানে শিল্পা শেট্টি রিয়ালিটি শো ‘সুপার ডান্সার ৪’-র বিচারকের আসনে বিচারক হয়ে বিচার করছেন। মঙ্গলবার আগে থেকেই শুটিংয়ের কথা থাকলেও শিল্পা শেট্টি সেখানে না যাওয়ায় অতিথি বিচারক হিসাবে সেখানে বসানো হয় করিশ্মা কাপুরকে। করিশ্মাই শিল্পার শেট্টির জায়গা নেন এদিনের শুটিংয়ে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad