নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন সাহু ডাংগি এলাকায় ছাগল খেতে এসে ধরা পড়ল বিশাল আকারের একটি অজগর সাপ । বনদপ্তর সূত্রে খবর, সাপটি প্রায় ১৫ ফুটের মতো লম্বা। ডাব গ্রাম রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যান। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। সাপটি কে দেখতে ওই এলাকায় ব্যাপক ভিড় জমে। তবে কেউ যাতে সাপটিকে আঘাত না করে প্রথম থেকেই প্রশাসন ও বন দপ্তর ছিল সতর্ক।
