Type Here to Get Search Results !

নাইট কারফিউ জারি করার পর থেকেই তৎপর পুলিশ প্রশাসন

নীলেশ দাস, আসানসোল :-শনিবার রাজ্য সরকারের নাইট কারফিউ নির্দেশিকা জারি করার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাত ৯টার পর সমস্ত দোকানপাট বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন। নির্দেশিকা জারি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে এমনটাই নির্দেশ। তাই সোমবার রাতে সেই মত কুলটি থানা বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এমনটাই দেখা গেলো বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বরাকরে। যাতায়াত মানুষজনের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বাইক এবং গাড়ি দাড় করিয়ে যাত্রীকে মাস্ক পরার অনুরোধের পাশাপাশি সচেতন করেন।পাশাপাশি কুলটির নিয়ামতপুর এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালায়। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। বিভিন্ন বাইক আরোহীদের মাস্ক চেক করা এবং যারা মাস্ক বিহীন তাদেরকে বলা হচ্ছে মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। যদি বেরোলে তাহলে কড়া হাতে পদক্ষেপ নিতে বাধ্য হবে। পাশাপাশি যে দোকান রাত ৯টার পর খোলা থাকছে,সেই দোকান বন্ধ করে দিচ্ছে বলে  এমনটাই জানা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad