Type Here to Get Search Results !

বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নীলেশ দাস, আসানসোল:-বিভিন্ন ভাবে টাকা ধার করে বেশি টাকা ফেরতের প্রলোভন দেখানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃত আবিদ মাল্লিক। কোলকাতা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গত বছর ২৫ অক্টোবর জয়দীপ সিং নামে এক ব্যক্তি আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে জানান, আবিদ মাল্লিক নামে এক ব্যক্তি তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিল। অতিরিক্ত টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে এই টাকা নেওয়া হয়েছিল। এর পাশাপাশি জয়দীপ সিং এর গাড়িটি নিয়েছিল। কিন্তু ৫০ হাজার টাকা ও গাড়িটি ফেরতও দেয়নি। সেই অভিযোগের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কোলকাতা থেকে আবিদ মাল্লিককে গ্রেপ্তার করেছে।ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালত তোলা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সোনায়েন কুলদীপ সুরেশ জানান,'আবিদ মাল্লিক যে অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে ২৫/১০/ ২০২০ সালে একটি ঠকবাজির অভিযোগ জমা পড়ে আসানসোল দক্ষিণ থানায়। বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতো। আবিদ মাল্লিক বলতো নাকি, আপনি আমাকে টাকা দিন, টাকা ডবল করে ফেরত দিয়ে দেবো। এই প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে সে। অভিযোগকারীর কাছে ৫০ হাজার নিয়েছিল সেই টাকাও ফেরত পাননি তিনি। যার যার কাছে টাকা নিয়েছিল সেইও তদন্ত চলছে বলে জানান।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad