Type Here to Get Search Results !

'ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি হচ্ছে জেলায়,' সাংবাদিক বৈঠকে এমন-ই অভিযোগ করলেন বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি

নিজস্ব প্রতিনিধি:- 'বেছে বেছে বিজেপি কর্মীদের ভ্যাকসিন থেকে বঞ্চিত করা হচ্ছে,ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি হচ্ছে জেলায়,' আজ এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন,'বেছে বেছে বিজেপি কর্মীদের ভ্যাকসিনের কুপন দেওয়া হচ্ছে না।' তিনি আরও অভিযোগ করেন,'জেলা জুড়ে নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি কর্মীদের মারধোর করা হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোর্টের নির্দেশে  রাজ্যে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে আসতে হয়েছে। থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয় না। এমনকি যেসমস্ত বুথে বিজেপি জয়লাভ করেছে সে সমস্ত এলাকায় বিজেপির কর্মীদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে।' আজ বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলি তুললেন অভিজিৎ বাবু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad