Type Here to Get Search Results !

এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসায়

তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁকসার শুলকুনি পারে।পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল গভীর রাত্রে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন বছর ৫৮- র মৃত অরুণ ক্ষেত্রপাল পেশায় দিনমজুর। বর্তমানে রোজকার তেমন না থাকার কারণে আর্থিক অনটনের জন্য গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার গভীর রাত্রে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।কাঁকসা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad