Type Here to Get Search Results !

পানাগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক টোটো চালক

তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক টোটো চালক। মঙ্গলবার পানাগর বাজারে রাস্তার ওপর যাত্রী নামানোর সময়  বর্ধমান গামী যাত্রীবাহী একটি বাস টোটোর পেছনে ধাক্কা মারলো রাস্তার ধারে ছিটকে পড়ে টোটো সহ চালক। দুর্ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।গুরুতর আহত অবস্থায় টোটো চালককে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন টোটো থেকে যাত্রী নামানোর সময় একটি বর্ধমান গামী বাস দ্রুতগতিতে পানাগর বাজারে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি টোটোর পেছনে ধাক্কা মারে। তারপরেই টোটো চালক রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় টোটো চালক। ভেঙেচুরে যায় টোটোটি।

স্থানীয়রা ছুটে গিয়ে বাসটিকে আটকে ক্ষতিপূরণের দাবি জানায়। গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ নিত্যদিন পানাগড় বাজারের দ্রুত গতিতে বাস চলাচল করে।যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।দুর্ঘটনার জেরে পানাগড় বাজারে যানজটের সৃষ্টি হয়। পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে যানচলাচল স্বাভাবিক করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad