Type Here to Get Search Results !

পাড়া দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ এবার বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডে,উদ্ধার চারটি তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি:- ফের বোমাবাজির অভিযোগ বর্ধমান শহরে।পাড়া দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ এবার বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডে।নির্বাচনের আগে বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙ্গাপাড়ায় ক্লাব ও পাড়া দখলকে কেন্দ্রকরে ব্যাপক গণ্ডগোল হয়। ১৪ ফেব্রুয়ারি মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা মহম্মদ আকবরের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ১১ জনকে।

অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে সোমবার ফের বোমাবাজি করার অভিযোগ ওঠে।অভিযোগ ওঠে সেখ মুন্না ও সেখ রাজুর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বলেন সোমবার ভোর নাগাদ হঠাৎই বোমা বিস্ফোরণে শব্দ পান স্থানীয় বাসিন্দারা।এছাড়া এলাকার মহিলাদের অত্যাচার চালানোর অভিযোগ ওঠে সেখ মুন্না ও সেখ রাজুর বিরুদ্ধে। খবর দেওয়া হয় বর্ধমান  থানায়।

সিআইডি বোম স্কোয়ার্ডের কর্মীরা এসে জোনাকি সংঘ ক্লাবের ছাদ থেকে উদ্ধার করে চারটি তাজা বোমা।এর পর সদরঘাটের দামোদরের চড়ে  নিক্রিয় করা হয় বোম গুলি।স্থানীয় বাসিন্দা রসিদা বিবি বলেন প্রায় মাস পাঁচেক আগে বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ডাঙ্গা পাড়ায় এলাকা দখলের উদ্দেশ্যে ভোটের আগে থেকেই অশান্তি শুরু করে সেখ মুন্না ও সেখ রাজুর নেতৃত্বে বেশ কয়েক জন দুষ্কৃতী।

এই ঘটনায় পিটিয়ে মারা হয় মহম্মদ আকবর নামে স্থানীয় এক ব্যক্তিকে। এই ঘটনায় গ্রেফতার করা হয় ১১ জনকে ।জামিনে ছাড়া পাওয়ার পর আজ ফের বোমাবাজি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad