Type Here to Get Search Results !

সাড়ে ছয় বছরের শিশুর উপর নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি:- সাড়ে ছয় বছরের ঘুমন্ত এক শিশুকে মুখে চাপা দিয়ে মাঠে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়।  সাড়ে ছয় বছরের আদিবাসী শিশুটির বাবা-মা দুজনেই জনমজুরির কাজ করেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বাড়িতে শিশুদের শুয়ে রেখে জন মজুরির কাজের হিসাবের জন্য গৃহস্থের বাড়িতে গিয়েছিলেন। 

অভিযোগ ,সেই সময় তীর্থ বাগ (২২) ওরফে লাদেন নামে এক প্রতিবেশী যুবক সাড়ে ছয় বছরের ওই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী ক্যানেল পাড়ের একটি সাবমার্সিবল পাম্পের এর কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে । শিশুটির মা জন মজুরির কাজের হিসাব সেরে বাড়িতে ফিরে তার কন্যা সন্তানকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজাখুঁজি শুরু করে। 

কয়েক ঘন্টার পর সারা গায়ে কাদা মেখে প্রচণ্ড অসুস্থ অবস্থায় মেয়েটির বাড়ি আসে। ঘটনার কথা তার বাবা মাকে বলে । সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের কঠোর সাজার দাবিতে ভাতার থানায় হাজির হয় ভারত জাকাত মাঝি পরগনা মহল আদিবাসী সংগঠনের কয়েকজন সদস্য। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad