Type Here to Get Search Results !

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে মাথা রেখে রাজ্যের অন্যান্য হাসপাতাল গুলির মত তৈরি রয়েছে আসানসোল জেলা হাসপাতালও

নীলেশ দাস আসানসোল:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে সমস্ত দেশ জুড়ে এবং সেই আশঙ্কাকে মাথা রেখে  রাজ্যের অন্যান্য হাসপাতাল গুলির মত তৈরি হয়েছে আসানসোল জেলা হাসপাতালও। যেখানে শয্যা সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে প্রায় ২০০ করা হয়েছে। কোভিডের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা এই চিন্তা মাথায় রেখে শিশুদের জন্য তৈরি হয়েছে বিশেষ ব্যবস্থা, নিয়ে আসা হয়েছে বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অত্যাধুনিক মেশিন। 

স্বাস্থ্য দপ্তরের কাছে আরও কিছু অত্যাধুনিক মেশিন এর আবেদন জানানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে পক্ষ থেকে। তৃতীয় ঢেউ কে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই প্রশিক্ষিত হয়েছেন আসানসোল জেলা হাসপাতালে সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স স্বাস্থ্য কর্মীরা। আগামী দিনে কোভিডের  তৃতীয় ঢেউ কে রুকতে আপ্রাণ চেষ্টা চালানো হবে জেলা হাসপাতালে তরফ থেকে এমনই  জানালেন আসানসোল জেলা হাসপাতালে সুপারেনটেনডেন্ট নিখিল চন্দ্র দাস। বিগত দুটি ঢেউ এর মতো তৃতীয় ঢেউ কে কিভাবে প্রতিরোধ  করতে পারে আসানসোল জেলা হাসপাতালে সেটাই এখন দেখার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad